February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

করোনায় আক্রান্ত বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল

করোনায় আক্রান্ত হলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার সকালে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করিয়েছিলেন তিনি। সন্ধ্যায় রিপোর্ট পজিটিভি আসে। অগ্নিমিত্রা টুইটারে তাঁর কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর জানান।

অগ্নিমিত্রা রবিবার সকালে জানিয়েছেন, জ্বর, কাশি বা করোনার অন্য কোনও উপসর্গ না থাকলেও এ দিনই হাসপাতালে ভর্তি হবেন তিনি। তাঁর কথায়, ‘‘আমি একা থাকি। তাই হঠাৎ করে কোনও শারীরিক অসুবিধা হলে সমস্যায় পড়ে যাব। তাই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’