February 14, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

এবার সিনেমা হল খোলার অনুমতিও দিল কেন্দ্র

সিনেমা হল খোলার অনুমতিও দিল কেন্দ্র। ১৫ অক্টোবর থেকে কন্টেনমেন্ট জোনের বাইরের এলাকায় খোলা যাবে সিনেমা হল। মাল্টিপ্লেক্স ও থিয়েটার খোলার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। তবে, অনুমতির ক্ষেত্রে শর্ত একটাই, এ ক্ষেত্রে ৫০ শতাংশ আসনের বেশি ব্য়বস্থা রাখা যাবে না । সেইসঙ্গে মানতে হবে প্রয়োজনীয় সুরক্ষাবিধিও। নির্দেশিকা অনুযায়ী‌ সিনেমা হল, থিয়েটারে সর্বোচ্চ ৫০ শতাংশ আসন রাখা যাবে। সকলকে মাস্ক পরতেই হবে। সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে। প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজিং করতে হবে. তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক্ষেত্রে আলাদা নিয়ম জারি করবে।