February 13, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

একাধিক রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠল করোনা আক্রান্তের সংখ্যা

গোটা দেশের মধ্যে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি বেশি উদ্বেগ জনক | একাধিক রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠল করোনা আক্রান্তের সংখ্যা | আগের থেকে অনেকটা বাড়ছে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা | তবে প্রতিদিনই ওঠানামা করছে এই সংখ্যাটা | করোনা তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে সুস্থতার পথে এগোচ্ছে দেশ | তবে এক ধাক্কায় অনেকটাই বাড়লো 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা | গত বেশ কিছু দিন ধরেই দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তি স্বাস্থ্য মহলে | বর্তমানে পজিটিভিটি রেট দাঁড়িয়েছে 4.44 % |

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 20 হাজার 38 জন | যা আগের তুলনায় অনেকটা বেশি | গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 47 জনের | পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 25 হাজার 557 জন | সবচেয়ে বেশি সংক্রামিত হচ্ছে কেরল তামিলনাড়ুতে |