February 11, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

আগামীকাল বন্ধ বর্ধমান শাখার লোকাল ট্রেন

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে পর্যন্ত বর্ধমান শাখার সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে জানালেন হাওড়ার ডিআরএম মনিশ জৈন | বলা হয়েছে বর্ধমান স্টেশনের পাশে পুরনো রেল ব্রিজ ভেঙে ফেলার কারণে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধমান থেকে একাধিক শাখায় বন্ধ থাকবে লোকাল ট্রেন |

পুরনো ব্রিজ টোটো সাইকেল উঠছিল যার ফলে বাড়ছিল বিপদ । তবে এবার নিরাপত্তার স্বার্থে এই ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় । ব্রিজ ভেঙে ফেলার পরে প্লাটফর্ম ট্রাকের পরিধিও বাড়বে । ন্যূনতম যেটুকু না করলে নয় বাধ্য হয়ে ততটুকু ট্রেন বাতিল করা হয়েছে বলে জানালেন মানিশ জৈন | তবে কাজের জেরে আগামীকাল মেন লাইনে ১৭ কর্ড লাইনের ১৪ এবং মেল এক্সপ্রেস মিলিয়ে মোট 41 টি ট্রেন বাতিল করা হয়েছে |