February 10, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

অ্যাকশন এর দৃশ্য শুটিং করতে দেখা গেল কিং খানকে

ট্রেনের ছাদে জবরদস্ত একশনের শুটিং করে নেটিজেনদের মন কেড়ে নিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান | সেই ভিডিও নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়ে গিয়েছে জোর চর্চা | দিন কয়েক আগেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গিয়েছিল শাহরুখ খানের একটি ছবি | সেখানে লম্বা চুল, সাদা দাড়িতে ধরা পড়েছিল কিং খান |

তবে এবার ভিডিও শেয়ার করে নয় লুক সামনে আনলেন শাহরুখ খান | যা দেখে ফিদা তার ভক্তরা | দীর্ঘদিন পর শাহরুখকে অ্যাকশন দৃশ্যে ফিরতে দেখে অধীর আগ্রহে তার ভক্তরা | কিং খানকে এই লুকে দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে গিয়েছে জল্পনা | তবে কি আপকামিং “পাঠান” ছবির জন্য প্রস্তুতি হয়েছেন বলিউড বাদশা |