অসুস্থ কিংবদন্তি অভিনেতা কমল হাসান । চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি | তার অসুস্থতার খবর প্রকাশে আশায় উদ্বিগ্ন অনুরাগীরা |
সুত্রের খবর, নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাতেই হাসপাতালে যান অভিনেতা । তবে এরই মধ্যে গতকাল থেকে তিনি জ্বরে ভুগছিলেন | এরপর চিকিৎসকের পরামর্শ মতোই হাসপাতালে ভর্তি হন তিনি | তবে সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাকে, এমনটাই জানা গিয়েছে | কমল হাসান এর দ্রুত আরোগ্য কামনা করছেন তার অনুরাগীরা |

More Stories
মির্জা’-র পর অভিনেতা-প্রযোজক অঙ্কুশের দ্বিতীয় প্রয়াস ‘নারী চরিত্র বেজায় জটিল’
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত