January 12, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

ভোটারদের ভোট দিতে বাধা, অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে

শেষ দফা নির্বাচনের সকাল থেকেই উত্তপ্ত হাতিশালা। ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয় বাড়ি থেকে না বেরোনোর হুমকিও দেন তারা।

নিজস্ব সংবাদদাতা: শেষ দফা নির্বাচনের সকাল থেকেই উত্তপ্ত হাতিশালা। ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয় বাড়ি থেকে না বেরোনোর হুমকিও দেন তারা।

এদিকে, সাত সকালে এমন ঘটনা কানে আসতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রত্যেক ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারেন সে উদ্দেশ্য সকলের বাড়ি যান তিনি। তাদের নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য আশ্বস্ত করেন বাম প্রার্থী।

ভোটারদের অভিযোগ, ভোট দেওয়া তো দূর তাদের বাড়ি থেকে না বেরোনোর হুমকি দেওয়া হয়েছে। ফলে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন এলাকার মানুষজন।

অন্যদিকে, ভোটের দিনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে।