March 12, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের ছেলে

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের ছেলে সহ সাতজন ডাক্তারি পড়ুয়ার | সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে | মৃতদের মধ্যে অন্যতম মহারাষ্ট্রের তিরোরা বিজেপি বিধায়ক বিজয় রাহাংদালের পুত্র আবিষ্কার রাহাংদালে | মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | পাশাপাশি আহতদের পরিবারকে 50 হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি | জানা গিয়েছে ওয়ার্ধা থেকে দেউলী অভিমুখে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে যায় | এরপরই মৃত্যু হয় গাড়িতে থাকা 7 জনের |