মালদা – বেআইনি ই-রিক্সার বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করল মালদা ট্র্যাফিক পুলিশ। শহরে বেআইনি ই-রিক্সার দৌরাত্মের বিরুদ্ধে এর আগেই সরব হয়েছিলেন বাসিন্দারা। শেষ পর্যন্ত শুক্রবার সকাল থেকে অভিযান শুরু করেন ট্র্যাফিক পুলিশ কর্মীরা। প্রথম দফায় শহরের রথবাড়ি মোড় এলাকা দিয়ে চলাচলকারী প্রায় ৫০টি বেআইনি ই-রিক্সা আটক করা হয়। ট্র্যাফিক পুলিশ আধিকারিকরা জানান যে ওই ই-রিক্সাগুলির কোনো রেজিস্ট্রেশন নেই। বেআইনিভাবে চলাচল করছিল সেগুলি। আগেও বেশ কয়েকবার সতর্ক করলেও কাজ হয়নি। তাই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ওই ই-রিক্সাগুলির চালকদের অভিযোগ তাদের রোজগার বেশিনা। বর্তমান টোটোগুলি রেজিস্ট্রেশন করছেনা পরিবহন দফতর। আয় যথেষ্ট না হওয়ায় তারা নতুন ই-রিক্সা কিনতে পারছেননা। সাগর মণ্ডল নামে এক টোটো চালক বলেন এই টোটোগুলির কোনো কাগজপত্র নেই। কিন্তু নতুন ই-রিক্সা কেনার আর্থিক ক্ষমতাও নেই তাদের।

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী