April 16, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বিজেপি দলের সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন মুকুল রায়

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার তিন বছরের মাথায় দলের সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন মুকুল রায়। শনিবার দলের সভাপতি জে পি নাড্ডা পদাধিকারিদের তালিকা ঘোষণা করেছেন।

মুকুলের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটির তালিকায় নাম রয়েছে অনুপম হাজরার। তিনিও দলত্যাগী তৃণমূল নেতা। বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম বিজেপির সর্বভারতীয় সম্পাদক পদ পেয়েছেন। দলের নয়া সর্বভারতীয় মুখপাত্রদের তালিকায় রয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদ খুইয়েছেন রাহুল সিনহা।