পেশ হতে চলেছে দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট | দাবি করা হচ্ছে, কেন্দ্রের লক্ষ্য ২০২৫-২৬ অর্থবর্ষের শেষে ঘাটতি কমিয়ে আর্থিক ঘাটতি কমিয়ে জিডিপির ৪.৫ শতাংশে নিয়ে যাওয়া। এবারের বাজেট থেকেই সেই চেষ্টা শুরু করা হবে।
সূত্রের খবর, এবারে ৩ মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। আর সেদিকে চোখ থাকবে সকলের। ওয়াকিবহাল মহল মনে করছে, কেন্দ্র এবার আর্থিক ঘাটতি মেটাতে উদ্যোগী হবে। অনুমান, ২০২৩-২৪ অর্থবর্ষের শেষে অর্থাৎ এবছরের মার্চে ঘাটতি কমিয়ে তা ৫.৯ শতাংশে নিয়ে যাবে কেন্দ্র। এমনই দাবি | এছাড়াও অনুমান করা হচ্ছে, লগ্নি বাড়াতে জোর দেবে সরকার। আর তার ফলে উৎপাদন বাড়বে, গতি আসবে রপ্তানিতেও। যার নিট ফল কর্মসংস্থান বৃদ্ধি। এৎ ফলে ঘাটতিও মেটানো যাবে। আপাতত সেই দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

More Stories
এআই ইকোসিস্টেম পরিদর্শন করলেন নরেন্দ্র মোদী
ভারতের প্রবৃদ্ধির যাত্রায় নয়া বিনিয়োগ
স্মার্ট বাজার নিয়ে এলো গ্রাহকদের জন্য বিশেষ অফার