মালদা: গৃহ নির্মাণের সময় কাঁচ ভেঙে শরীরে পড়ে গিয়ে আহত তিন শ্রমিক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার রথবাড়ি এলাকায়। আহতরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে আহতরা হল মাবিরুল শেখ, রেজাউল শেখ এবং সাইদুল সেখ। মোথাবাড়ি থানার শ্যামদাসপুর এলাকায় বাড়ি আহতদের। স্থানীয় সূত্রে জানা গেছে মালদা শহরের রথবাড়ি এলাকায় একটি বাড়িতে গৃহ নির্মাণের কাজ করছিলেন তাঁরা।
ঠিক সেই সময় কাঁচ ভেঙে শরীরে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিন জন। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। যদিও পড়ে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

More Stories
বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে
নন্দীগ্রামে অভিষেকের সভার আগে খোঁচা তৃণমূলের
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে