পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে সরকারি ভাবে ইস্তফা দিলেন জগদীপ ধনখড় | রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ইস্তফা পত্র জমা দেন তিনি |
শনিবার এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনখড় এর নাম ঘোষণা করেন জেপি নাড্ডা | ধনখড় এর নাম প্রকাশ করতে গিয়ে তাকে “কৃষকপুত্র” এবং “জনগণের রাজ্যপাল” বলে উল্লেখ করেন জেপি নাড্ডা |
অন্যদিকে, যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল নিযুক্ত হচ্ছেন, ততদিন অতিরিক্ত দায়িত্ব সামলাবেন মনিপুরের রাজ্যপাল লা গনেশান |

More Stories
নারী দিবসে শুভেচ্ছা জানাল নীতা আম্বানি
রিলায়েন্স ফাজারের সাথে চকোলেট অংশীদারিত্ব: ভারতে প্রিমিয়াম ব্র্যান্ড লঞ্চ
জিও প্ল্যাটফর্মসের প্রেসিডেন্ট হিসেবে দ্যান বেইলির নিয়োগ ঘোষণা